উত্তরদিনাজপুর

দিল্লি-রাধিকাপুর এক্সপ্রেস ট্রেনের বাথরুম থেকে উদ্ধার এক ব্যাক্তির মৃতদেহ

মধ্য বয়সী এক অজ্ঞাত ব্যাক্তির মৃতদেহ উদ্ধার হল দিল্লি-রাধিকাপুর এক্সপ্রেসে। সোমবার রাতে এই ঘটনা ঘিরে তুমুল আলোড়ন ছড়ায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের রাধিকাপুর স্টেশনে। জিআরপি সুএে জানা গেছে মৃতদেহ ছিল সাধারন কামরার বাথরুমে। সোমবার বেশি রাতে রাধিকাপুরে পৌছায় দিল্লি ট্রেন। নিয়ম মাফিক ট্রেন সাফাই শুরু হলে বাথরুমে হদিশ মেলে মৃতদেহের। সাফাই কর্মীরা বিষয়টি জানায় স্টেশন কতৃপক্ষকে। খবর পেয়ে ছুটে আসে জিআরপি।  প্রাথমিক তদন্ত শেষে মৃতদেহ নামিয়ে আনা হয়। মঙ্গলবার ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয় রায়গঞ্জ জেলা হাসপাতালে।

        রাধিকাপুর জিআরপির ইনচার্জ তাপস গোস্বামী এ প্রসঙ্গে জানান মৃত ব্যাক্তির কোন পরিচয় মেলেনি। জামা প্যান্ট পড়া অবস্থায়
বাথরুমে ছিল। প্রাথমিক ভাবে মনে হচ্ছে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তিনি। তবে ময়নাতদন্ত রিপোর্ট না এলে চুড়ান্ত কিছু বলা যাবেনা। অন্যদিকে এই মৃতদেহ উদ্ধার ঘিরে স্থানীয় মানুষের মধ্যে আলোড়ন পড়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/Vx9ryz6RuH8